রাজশাহী

দুর্গাপুরে ছাগলের পাতা কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে শক খেয়ে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

দুর্গাপুর প্রতিনিধি :

রাজশাহী দুর্গাপুরে ছাগলের পাতা কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে শক খেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ হোসেন (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত ওই কিশোর বাড়ি উপজেলার উপজেলার কিসমত হোজা গ্রামে। সে ওই গ্রামের মুদি ব্যবসায়ী মুক্তির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে প্রতিবেশী শহীদুল ইসলাম তাকে ডেকে নিয়ে যান ছাগলের পাতা কেটে নেয়ার জন্য।

এরপর সে নিচে দাঁড়িয়ে থেকে তাকে গাছে উঠিয়ে দেন। এরপর সে গাছে ওঠে হাসুয়া দিয়ে ডাল কাটেন। সেই ডালটি এসে পড়ে বৈদ্যতিক তারের উপরে। এরপর ওই ডালটি নামাতে গিয়ে শক খেয়ে গাছ থেকে সে নিচে পড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এরপর তার অবস্থা গুরুতরক হলে তাকে নেয়া হয় (আইসিইউতে)। এরপর গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সে মারা যায়। পরে এ নিয়ে চলে গাছে তুলে দেয়া স্থানীয় প্রতিবেশী শহীদুলের সাথে বাগবিদান্ডা, চলে শুক্রবার দিনভর নাটকিয়তা।

লাশ দাফনের আগেই বসা হয় মীমাংসায়। মীমাংসায় নিহত মারুফের চিকিৎসা বাবদ খরচ হয় ২ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা। এই খরচের ক্ষতিপূরণ দবী করা হয় গাছে তুলে দেওয়া শহীদুলের কাছে। পরে দেড় লাখ টাকায় মীমাংসা করা হয়। এরপর শুক্রবার (৮আগস্ট) সন্ধ্যায় নিহত মারুফের মরদেহ দাফন সম্পন্ন করা হয়।