সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপুরে এক জেডিসি পরীক্ষার্থী বহিস্কার

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুরে এক জেডিসি পরীক্ষার্থী বহিস্কার

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) ইংরেজি পরীক্ষায় অংশ নিয়ে অসাধু পথ অবলম্বন করার অপরাধে সবুজ আলী নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তিনি দুর্গাপুর উপজেলার হোজা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

 

দুর্গাপুর ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, সোমবার ওই কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থী সবুজ আলীকে সন্দেহ মূলক ভাবে সার্চ করলে তার কাছ থেকে নকল পাওয়া যায়।
এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম খাঁন পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করার অভিযোগে পরীক্ষার্থী সবুজ আলীকে বহিস্কার করেন।

স/শ