সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপুরে ইউনিয়ন আ’লীগের সভাপতির মৃত্যূতে জেলা আ’লীগের শোক

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুরে ইউনিয়ন আ’লীগের সভাপতির মৃত্যূতে জেলা আ’লীগের শোক

নিজস্ব প্রতিবেদক:

দূর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ ইয়াকুব আলী প্রামানিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এম.পি ও সাধারণ সম্পাদক জনাব মোহাঃ আসাদুজ্জামান আসাদ।

 

সোমবার রাতে গনমাধ্যমে পাঠানো একযুক্ত বিবৃতিতে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

প্রসংগত, দুর্গাপুরে উপজেলার নওপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ইয়াকুব আলী দীর্ঘদিন থেকে হার্ড ডায়াবেটিকস রোগে ভূগছিলেন। গত রোববার সকালে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল পোনে ৩ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

 

সোমবার রাত ১০টার দিকে মুরহুমের জানাযা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স/শ