গোলাম রসুল, দুর্গাপুর:
দুর্গাপুর উপজেলার বিভিন্ন মোবাইল টেলিকম দোকানে পাল্লা দিয়ে মাইকিং করে মেলার নামে অবাধে চলছে বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম কার্ড বিক্রি। ফলে অপ্রয়োজনীয় হলেও কম দাম ও আকর্ষনীয় অফারের কথা ভেবে একজন ব্যাক্তি একাধিক হারে সিম কার্ড ক্রয় করছেন।যার ফলে অপরাধের প্রবনতা বেড়ে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
এদিকে মেলার নামে মাইকিং করায় শব্দ দুর্ষণ থেকে রক্ষা পাচ্ছে না স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
জানা গেছে, সরকার অপরাধের প্রবনতা কমাতে বয়োমেন্ট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালু করেন। সরকারের এমন সিন্ধান্তে সাধূবাদ জানান সকল শ্রেণীর মানুষ। তবে বর্তমানে দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে টেলিকম দোকানে, ফেরি এবং মাইকিংয়ের মাধমে দেখা দিয়েছে সিম বিক্রি।

ওইসব দোকান গুলোতে বিভিন্ন কোম্পানির সিম কার্ড বিক্রি করা হচ্ছে শর্ত সাপেক্ষে কোন দোকানে ৫ টাকা, ৭০টাকা আবার কোন দোকানে একটি কিনলে আরেকটি ফ্রি দিয়ে বেচা হচ্ছে সিম।
দুর্গাপুর বাজারে সিম কার্ড কিনতে আসা রাকিব হোসেন, সোহেল রানা ও মামুন নামের কয়েকজন ব্যাক্তির সাথে কথা বলা হলে তাদের কাছ থেকে জানা যায় তারা প্রত্যেকে ৮ থেকে ১০টা করে সিম কার্ড ইতি পুর্বে ব্যবহার করে আসছেন। বর্তমানে তারা ইন্টারনের্ট ফ্রি ও আকর্ষনীয় অফারের কথা ভেবে আবারো সিমকার্ড কিনতে এসেছেন। তবে পূর্বের ক্রয়কৃত সকল সিমকার্ড ব্যবহার করেন কিনা তা জানতে চাইলে শুধু দুইটি সিম কার্ড ব্যবহার করা হয় আর বাকি গুলো ফেলে রাখা হয়েছে বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর ডিগ্রী কলেজে প্রভাষক আমিনুল হক টুলু জানান, বর্তমানে সিম কার্ড যে ভাবে বিক্রি করা হচ্ছে তাতে করে যুব সমাজ ধবংস হয়ে যেতে পারে। এবিষয়ে দ্রুত প্রদক্ষেপ গ্রহন করা দরকার। একজন ব্যাক্তির নামে সর্বোচ্চ ৩টি সিম কার্ড উত্তোলন ও ব্যবহারের উপরে সীমাবদ্ধ করা দরকার। একজনের নামে একাধিক সিমকার্ড থাকা মানে অপরাধের চিন্তা চেতনা সবসময় মাথায় ঘোরা।
তিনি আরও বলেন, বিভিন্ন কোম্পানি যদি সিম কার্ডের মূল্য দেড় থেকে দুই হাজার টাকা করে বিক্রির নিয়ম করে তাহলে মানুষের প্রয়োজন ছাড়া একাধিক সিমকার্ড ব্যবহার করবে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
স/অ










