রাজশাহীর খবর

দুর্গাপুরে আ’লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিক আফসার আলীকে (৪৪) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি দুর্গাপুরের মৃত শুকুর আলীর ছেলে ও দুর্গাপুর দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর এলাকার এ ঘটনা ঘটে।

জানা গেছে, তাকে দুর্বৃত্তরা পেছন থেকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে। পরে রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ বিয়য়ে দুর্গাপুর থানার এসআই বেলাল হোসেন সিল্কিসিটি নিউজকে জানান, ঘটনা শুনেছি তিনি রামেকে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স/আ