সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

দুমকীতে অটো- টমটম সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
দুমকীতে অটো- টমটম সংঘর্ষে নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পটুয়াখালীর দুমকীতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে লেবুখালী–বাউফল মহাসড়কের রাজাখালীর পিছাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও সিমেন্টবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বগা থেকে আসা অটোরিকশাটি পিছাখালী ব্রীজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শিশুটি রবিউল (৬) নিহত হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে আহত ইব্রাহিম খান (৬০) হাসপাতালে মৃত্যুবরণ করেন।
অপর আহত ব্যক্তিরা হলেন সুমন সরদার (২৫) ও আঃ কাদের (৫০), যাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত রবিউলের বাবা আঃ কাদেরের অবস্থাও আশঙ্কাজনক। আহত সুমনের একটি হাত সম্পূর্ণভাবে ভেঙে গেছে।

রবিউলের বাড়ি বাউফল উপজেলার ঝিলনা গ্রামে এবং ইব্রাহিমের বাড়ি কলতা গ্রামে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা ও টমটম উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতদের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।