নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার ৬টি আসনে দুপুর ১২টার মধ্যে ভোটগ্রহণ হয় ৩২ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৭ ভাগ ভোট পড়েছে রাজশাহী-৪ (বাগমারা) আসনে। সবচেয়ে কম ভোট পড়েছে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে। এখানে ওই সময় পর্যন্ত ভোট পড়েছে ২৯ ভাগ।
এর আগে রাজশাহীতে সকাল ১০টার মধ্যে ১৭ দশমিক ৫ ভাগ ভোটগ্রহণ হয় বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। তবে দুপুর ১২টায় সেটি গিয়ে ৩২ দশকি ৮৩ ভাগে পৌঁছে বলেও জানান ওই কর্মকর্তা। এর মধ্যে রাজশাহী-১ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয় ৩১ ভাগ, রাজশাহী-২ আসনে ৩৫ ভাগ, রাজশাহী-৩ আসনে ২৯ ভাগ, রাজশাহী-৪ আসনে ৩৭ ভাগ, রাজশাহী-৫ আসনে ৩২ ভাগ এবং রাজশাহী-৬ আসনে ৩৩ ভাগ। সবমিলিয়ে গড়ে ৩২ দশমিক ৮৩ ভাগ ভোটগ্রহণ হয়।










