অপরাধ ও দুর্নীতি

দুটি বিলাসবহুল গাড়ি জব্দ

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামে  ১১ কোটি টাকা মূল্যের দুটি  বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।সোমবার চট্টগ্রামে পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনার  অভিযোগে ১১ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত  করেছেন।

এনবিআর সূত্র জানায়,  চট্টগ্রাম মহানগরীর মেহেদিবাগ এলাকা হতে ‘রেঞ্জ রোভার’ গাড়িটি জব্দ করা হয়। রেঞ্জ রোভার গাড়িটি ২০০২ মডেলের চার হাজার ৬০০ সিসির। এই গাড়িটির আনুমানিক মুল্য প্রায় ৫ কোটি টাকা।

অপরদিকে নগরীর অলংকার মোড় এর কাছে থেকে একটি পেট্রল পাম্প হতে জার্মানির তৈরি ‘পোরশে’ গাড়িটি জব্দ করা হয়। পোরশে গাড়িটি ২০০৪ মডেলের সাড়ে চার হাজার সিসির। এই গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।

দুটি গাড়ি জব্দের সময় গাড়ির মালিক এবং তার প্রতিনিধি কেউ গাড়ির বৈধ রেজিস্ট্রেশন অথবা আমদানি সংক্রান্ত কোনো দলিল দেখাতে পারেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি দুটি কারনেটের মাধ্যমে বিনা শুল্কে আমদানি করা হয়েছে। বিদেশি পর্যটক নির্দিষ্ট সময়ের জন্য শুল্ক ব্যতিত একটি গাড়ি আমদানি করতে পারেন। এই সময়ের মধ্যে ফেরত না নিলে জরিমানাসহ শুল্ক পরিশোধ করতে হয়। দীর্ঘসময় পার হলেও শুল্ক না দেওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ি দুটো জব্দ করা হয়।

শুল্ক কর্মকর্তারা আরো জানান, গাড়িগুলোর মালিক ও আমদানিকারকের বিরুদ্ধে পৃথক মামলা করা হবে।

সূত্র: রাইজিংবিডি