ছবিঘর

দুই দশক পর শাকিরার ভারত মিশন

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রায় দুই দশক আগে ভারতে এসেছিলেন জনপ্রিয় পপ তারকা শাকিরা। আবারও ভারতে পারফরম করতে যাচ্ছেন তিনি। ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে কনসার্ট করার কথা রয়েছে তাঁর। ফিডিং ইন্ডিয়া নামের দাতব্য সংস্থা এবং ডিস্ট্রিক্ট বাই জোমাটো যৌথভাবে ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণের ঘোষণা দিয়েছে, যেখানে শাকিরা ছাড়াও আন্তর্জাতিক ও ভারতের তারকারা পারফরম করবেন।

আয়োজকরা জানিয়েছে, শাকিরার এই সফর শুধু বিনোদনের জন্য নয়, ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সচেতনতা তৈরিও এর অন্যতম লক্ষ্য। মুম্বাইয়ে তিনি পারফরম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে। এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘ভারতে পারফরম করা সব সময়ই আমার জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।

ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীত নয়; এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।