খেলা

দুঃখ ভুলতে অবকাশে মেসি

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
চিলির বিপক্ষে হেরে টানা দ্বিতীয়বারের মতো মর্যাদার কোপা আমেরিকা শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। সেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ে রাগে ক্ষোভে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। আর তাই কষ্টগুলোকে উড়িয়ে দিতে পরিবারের সঙ্গে অবকাশ যাপনে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

অবকাশ যাপনে পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়া শহরের ইবিজাতে আছেন মেসি। গ্রীষ্মে দারুণ সময় কাটানোর জন্য ইউরোপের বড় নাইটক্লাবে সেখানেই অবস্থিত। এসময় তার সঙ্গে আছেন বান্ধবী অ্যান্তোনিলা রোকোজ্জু ও দুই ছেলে।

কোপা আমেরিকার শতবর্ষ পূর্তির বিশেষ আসরের ফাইনালে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন মেসি। এরপর দারুণ ফর্ম থাকা সত্বেও অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ফর্ম থাকায় মেসিকে আবারও জাতীয় দলে ফেরাতে চলছে বিভিন্ন জনের আকুতি।

আর্জেন্টিনার হয়ে শিরোপা হাত ছাড়া করার পাশাপাশি স্পেনেও সময়টা ভালো যাচ্ছে না মেসির। কর ফাঁকি মামলায় লিওনেল মেসিকে ২১ মাসের কারাদন্ড দিয়েছে বার্সেলোনার একটি আদালত। সেই সঙ্গে রয়েছে ২০ লাখ ইউরো জরিমানাও। তাই সব মিলিয়ে সময়টা মোটেও ভালো কাটছে না বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের। তাই একটু ফুরফুরে হতে পরিবারের সঙ্গে অবকাশ যাপনে রয়েছেন তিনি।

সূত্র: রাইজিংবিডি