সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

দাহ্য পদার্থের কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
দাহ্য পদার্থের কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কলকাতার বুরাবাজার পাইকারি বাজারে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবাসিক ভবনগুলোতে যারা আটকা পড়েছিলেন তাদের উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের আশেপাশের বাড়িগুলো খালি করে দেওয়া হয়েছে।

 

পুলিশ বলছে, ঘনবসতি এলাকা হওয়ায় এবং তীব্র ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও জানা যায়নি। দমকল কর্মীদের সুবিধার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। রবীন্দ্র সরণি এবং এমজি রোড বন্ধ করে দেওয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে আগুন ধরে যায়।

 

কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি ঘটনাস্থলে রয়েছেন। তিনি বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন।

সূত্র: বাংলা নিউজ