জাতীয়

দস্যুদের কবল থেকে জাহাজ উদ্ধারে চলছে আন্তর্জাতিক তৎপরতা

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :
এমভি আব্দুল্লাহ নামে বাংলাদেশি ওই জাহাজে থাকা ২৩ নাবিককে উদ্ধারে বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যেই কুয়ালালামপুরে পাইরেসি রিপোর্টিং সেন্টার, নয়াদিল্লিতে ইন্ডিয়ান ফিউশন সেন্টার, যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশন  (ইউকেএমটিও) এবং এশিয়ায় দস্যুতা ও সশস্ত্র ডাকাতি প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা চুক্তির আওতায় সিঙ্গাপুরে অবস্থিত দপ্তরকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। এসব সংস্থার কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

এ ছাড়া ওই অঞ্চলে চলাচলরত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের জাহাজগুলোকেও বাংলাদেশের জাহাজটির অবস্থা সম্পর্কে জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগরের এডেন উপসাগরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নিয়ে নেয় সোমালি জলদস্যুরা। তারা জাহাজের ২৩ নাবিককে জিম্মি করে। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ছিল।

ট্যাগ: