খেলা

দশ হাজার অ্যাথলেটের জন্য সাড়ে চার লক্ষ কনডম!

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অাগস্টে ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসছে অলিম্পিকের আসর। অ্যাথলেট তো বটেই, প্রচুর দর্শক যাবেন পৃথিবীর নানা প্রান্ত থেকে। ব্রাজিল এমনিতেই যৌনতার জন্য বিখ্যাত। সে কথা ব্রাজিলের প্রশাসনও বিলক্ষণ জানে। তার উপরে জিকা ভাইরাসের ভয়। সব মিলিয়ে এই অলিম্পিক্সে যৌনতাই অন্যতম ব়ড় চিন্তা।

স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের রাতের ঘুম ছুটে যাওয়ার কথা। কিন্তু ব্রাজিল সরকারকে রীতিমতো ভাবিয়ে তুলেছে যৌনতা। এমনিতেই খোলামেলা যৌনতার জন্য ব্রাজিলের খ্যাতি পৃথিবীর সর্বত্র। তার উপরে অলিম্পিক্সের মতো আসর। ফলে যৌনতা যে মাত্রা ছাড়াবে, তা বুঝতে সমস্যা হয় না। এ জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে ফেলেছে ব্রাজিল সরকার। অ্যামাজনের জঙ্গল থেকে ল্যাটেক্স এনে তৈরি করা হয়েছে বিশেষ ধরনের কনডম। মোট ৯০ লক্ষ কনডম তৈরি হয়েছে!

এই সংখ্যা শুনে চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। এর পরে রয়েছে আরও তথ্য। এই অলিম্পিক্সে অ্যাথলেটের সংখ্যা মেরেকেটে সাড়ে দশ হাজার। আর এই সাড়ে দশ হাজার অ্যাথলেটের জন্য বরাদ্দ করা হয়েছে সাড়ে চার লক্ষ কনডম! যে সংস্থা এই কনডমগুলি বানিয়েছে, সেই সংস্থাই বিভিন্ন সময়ে ব্রাজিলের স্বাস্থ্য দফতরের জন্য কনডম তৈরি করে থাকে। বিশেষ করে রিও কার্নিভালের সময়ে তারাই কনডম তৈরি করে। এ বার জিকা ভাইরাসের কথা মাথায় রেখেও বিভিন্ন ভাবে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে ব্রাজিলের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।

সূত্র: অনলাইন