সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় নারীদের গড় আয়ু ৯০ বছর

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
দক্ষিণ কোরিয়ায় নারীদের গড় আয়ু ৯০ বছর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার নারীদের গড় আয়ু বেড়ে ৯০ তে দাঁড়িয়েছে। সেই হিসেবে বিশ্বে দক্ষিণ কোরিয়াই প্রথম দেশ যেখানে নারীদের গড় আয়ু এতোটা বৃদ্ধি পেয়েছে। ইমপেরিয়াল কলেজ অব লন্ডন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক যৌথ গবেষণায় এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেটে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ইমপেরিয়াল কলেজ অব লন্ডন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ৩৫টি শিল্পোন্নত দেশের মানুষের গড় আয়ু নিয়ে সম্প্রতি জরিপ চালিয়েছে। এতে দেখা গেছে, অধিকাংশ দেশেই নারী ও পুরুষের গড় আয়ুর ব্যবধান কমে আসছে। প্রতিবেদনে ভবিষ্যদ্বানী করা হয়েছে, মানুষের দীর্ঘ আয়ু পাওয়ার বিষয়টি ২০৩০ সালে প্রত্যেকেই হয়তো দেখতে পাবে। তখন হয়তো পেনশন ব্যবস্থা ও বৃদ্ধদের দেখভাল করার বিষয়টি চ্যালেঞ্জের মুখে পড়বে।

প্রতিবেদনে দেখা গেছে, এক সময় দীর্ঘ আয়ুর দেশ বলে পরিচিত জাপান তালিকার ৩৩ নম্বরে চলে এসেছে। আর শীর্ষে চলে এসেছে দক্ষিণ কোরিয়া। ক্ষমতাধর যুক্তরাষ্ট্রেরও অবস্থা এ ক্ষেত্রে ততোটা ভালো নয়। জাপানের মাথার ওপর অর্থাৎ ৩২ নম্বরে আছে দেশটি।

ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের শিক্ষক অধ্যাপক মজিদ এজ্জাতি বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া অনেক কিছু সামাল দিতে পেরেছে। শিক্ষা, পুষ্টির মতো যেসব জিনিস জনগণের জন্য উপকারী তার সবগুলোতেই তারা অনেক বেশি সমানুপাতিকতা অর্জন করেছে। এছাড়া বিশ্বের অন্য দেশের তুলনায় সে দেশে উচ্চরক্তচাপ ও স্থূলতার হারও অনেক কম।’

সূত্র: রাইজিংবিডি