সিল্কসিটিনিউজ ডেস্ক:
এদিকে কম্বোডিয়ার সঙ্গে সীমান্তবিরোধের জেরে থাইল্যান্ডের সেনাবাহিনী একটি এফ-১৬ জঙ্গি বিমান মোতায়েন করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

থাই সেনাবাহিনী জানায়, ছয়টি এফ-১৬ যুদ্ধবিমানের মধ্যে একটি বিমান কম্বোডিয়ার একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। উভয় দেশই বৃহস্পতিবার সকালে সংঘর্ষ শুরু করার দায় একে অপরের ওপর চাপিয়েছে।
থাই সেনাবাহিনীর উপ-মুখপাত্র রিচা সুকসুয়ানন বলেন, ‘আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সামরিক লক্ষ্যে বিমানশক্তি ব্যবহার করেছি।
থাইল্যান্ডের সুরিন প্রদেশের কাভচিয়াং জেলার প্রশাসনিক প্রধান সুতথিরত চরোয়েনথানাসাক বলেন, ‘কম্বোডিয়ার দিক থেকে ছোড়া গোলাবারুদ সাধারণ মানুষের বাড়িঘরে পড়েছে।
কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন ফেসবুক পোস্টে জানান, থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ার দুটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে তাদের অন্তত দুই সেনা ও তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। গোলাগুলির মাঝে পড়ে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া একটি পাঁচ বছর বয়সী শিশু আহতদের মধ্যে রয়েছে।
থাইল্যান্ড দাবি করে, ওই মাইনটি সম্প্রতি বসানো হয়েছে। তবে কম্বোডিয়া এ অভিযোগ অস্বীকার করে জানায়, থাই সেনারা পূর্বনির্ধারিত রুটের বাইরে চলে গিয়ে পুরনো যুদ্ধকালীন মাইন বিস্ফোরণে আহত হয়েছেন।
উল্লেখ্য, ৮১৭ কিলোমিটার দীর্ঘ থাই-কম্বোডিয়া স্থল সীমান্তের বিভিন্ন অনির্ধারিত অংশ নিয়ে দুই দেশের মধ্যে শত বছরের পুরনো বিরোধ রয়েছে। এর আগেও বহুবার এই বিরোধ সংঘর্ষে রূপ নিয়েছে, যার মধ্যে ২০১১ সালে এক সপ্তাহব্যাপী গোলাগুলিতে কয়েকজন নিহত হন। মে মাসে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর সীমান্ত উত্তেজনা নতুন করে তীব্র হয়ে ওঠে, যা এখন পূর্ণ মাত্রার সশস্ত্র সংঘর্ষে রূপ নিয়েছে।
সূত্র : রয়টার্স










