সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ৮ জাম্বিয়ানের

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ৮ জাম্বিয়ানের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সূত্র: রাইজিংবিডি  জাম্বিয়ায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আট জনের।

সোমবার জাম্বিয়ার রাজধানী লুসাকায় একটি গির্জার পক্ষ থেকে খেলার মাঠে খরায়কবলিত প্রায় ৩৫ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছিল। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা যায় আট জন।

আলজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ খরায় দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা ভেঙে পড়েছে। জাম্বিয়ায় কয়েক লাখ মানুষ খাদ্য সংকটে রয়েছে।

জাম্বিয়া পুলিশ জানিয়েছে, লুসাকার অলিম্পিক ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টারের ফটক দিয়ে ঢোকার সময় হুড়োহুড়ি লেগে যায়। এ সময় পদপিষ্ট হয়ে আট জন নিহত ও ২৮ জন আহত হয়। ত্রাণ নিতে আসা অধিকাংশ ব্যক্তি লুসাকার বস্তিবাসী ছিলেন।

এ ঘটনার পর ত্রাণ বিতরণের কার্যক্রম বন্ধ রাখার জন্য গির্জা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে পুলিশ।