সিল্কসিটিনিউজ ডেস্ক :
অ্যান্থনি অ্যাগুইলার জানান, নিহত শিশুর নাম ছিল আমির।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, পডকাস্টে অ্যাগুইলার বলেন, গত ২৮ মে তিনি গাজার দক্ষিণে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করছিলেন।
অ্যাগুইলার বলেন, ‘ছেলেটা খালি পায়ে হেঁটে এসেছিল। তার গায়ে ছেঁড়া-ফাটা জামাকাপড় ছিল। কাপড়গুলো তার কঙ্কালসার গায়ে লেপ্টে ছিল।
‘খাবারগুলো নেওয়ার পর সে মাটিতে নামিয়ে রাখে। আমি তখন হাঁটু গেড়ে বসা ছিলাম। সে তার কঙ্কালসার, ময়লা দুটি হাত দিয়ে আমার গাল ছুঁয়ে আমাকে চুমু দেয়।
সাবেক এই মার্কিন সেনা আরো বলেন, ‘কিন্তু যাওয়ার সময় তাকে লক্ষ্য করে পিপার স্প্রে, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোড়া হয়। সে ভয় পেয়ে দৌড় দেয়। তখন ইসরায়েলি সেনারা পুরো ভিড় লক্ষ্য করে গুলি চালাতে থাকে। অনেক মানুষ গুলিতে পড়ে যায়। আমিরও তাদের একজন।’
চলতি বছরের মে মাসের শেষ দিকে গাজায় ত্রাণসহায়তা বিতরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ কার্যক্রম শুরু করে। বিতর্কিত এই ফাউন্ডেশনের কেন্দ্রগুলো থেকে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।










