সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

তেজগাঁওয়ে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৮১ মিনিট পড়া
তেজগাঁওয়ে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিবির উত্তর বিভাগের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। দুজনের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রিয়াদ (২৪) ও শফিকুল ইসলাম (৩০)। তাঁদের কাছ থেকে ৫ হাজার ৮০০টি ইয়াবা ও আধা কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা জানায়, গ্রেপ্তার হওয়া দুজন মাদক ব্যবসায়ী। ডিবির উত্তর বিভাগের একটি দল গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৫ হাজার ৮০০টি ইয়াবা ও আধা কেজি হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।