সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

তিন দফা চেষ্টা চালিয়ে নারীর আত্মহত্যা!

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৯২ মিনিট পড়া
তিন দফা চেষ্টা চালিয়ে নারীর আত্মহত্যা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শাজাহানপুরে চলন্ত কাভার্ডভ্যানের চাকার নিচে মাথা দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার বিকালে উপজেলার জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে তিনি অন্য যানবাহনের নিচে দুই দফা আত্মহত্যার চেষ্টা করেন বলেও খবর পাওয়া গেছে।

পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় রিকশাচালক রফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত ওই নারী প্রথমে গোহাইল রোডে ফুলতলায় একটি সিএনজি অটোরিকশার সামনে আত্মহত্যার চেষ্টা করেন। সেখানে তাকে রক্ষার পর তিনি পাশে বগুড়া-রংপুর মহাসড়কে একটি ট্রাকের সামনে দাঁড়ান। চালক ব্রেক করায় সেখানে তিনি ব্যর্থ হন। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে তিনি গোহাইল রোডের সামনে ফুলতলায় এসে ধীরগতিতে চলা রংপুরগামী একটি কাভার্ডভ্যানের পেছনের চাকার নিচে মাথা দিয়ে শুয়ে পড়েন।

এ সময় কাভার্ডভ্যানের চাকা মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া শাজাহানপুরের কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হরিদাস মণ্ডল ও মেডিকেল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল বলেন, দু’দফা ব্যর্থ হওয়ার পর অজ্ঞাত ওই নারী তৃতীয় দফায় আত্মহত্যা করেন। তার আত্মহত্যার কারণ ও তার পরিচয় পাওয়া যায়নি। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।