সদ্য প্রকাশিত
খেলা

তিন কিংবদন্তির পাশে স্টিভেন স্মিথ

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
তিন কিংবদন্তির পাশে স্টিভেন স্মিথ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

স্যার ডন ব্র্যাডম্যান, হার্বার্ট সুটক্লিফ ও জ্যাক হবস। ৬০-৫০ ক্লাবের সদস্য এতোদিন এই তিন কিংবদন্তি ছিলেন।

এবার তাদের পাশে বসলেন স্মিথ। ক্যারিয়ারের প্রথম ৫০ টেস্টে ৬০ বা তার বেশি ব্যাটিং গড় টেস্ট ইতিহাসে কেবল এই চারজনেরই!

প্রথম ৫০ টেস্টে স্যার ডনের গড় ছিল ৯৯.৮৫, সুটক্লিফের ৬১.৬৭, হবসের ৬১.২৮, স্মিথ ৬০.১৬ । আজ সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫৯ করে স্মিথের মোট রান হয়েছে ৪ হাজার ৭৫২।

ক্যারিয়ারের প্রথম ৫০ টেস্টে স্মিথের চেয়ে বেশি রান আছে কেবল দুজনের- স্যার ডন (৬ হাজার ৭৯০), সুনীল গাভস্কার (৪ হাজার ৯৪৭, গড় ৫৭.৫২)।

স্মিথের পেছনে পড়েছেন লেন হাটন (৪ হাজার ৬৮২, গড় ৫৯.২৭), হবস (৪ হাজার ৫৯৬)।

 

সূত্র: রাইজিংবিডি