সদ্য প্রকাশিত
লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
রাজনীতি

তিনি আসলেন, দেখলেন, জয় করলেন : সালাহউদ্দিন

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
তিনি আসলেন, দেখলেন, জয় করলেন : সালাহউদ্দিন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে মানুষের হৃদয় জয় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফিরে এসেছেন, দেখেছেন এবং মানুষের ভালোবাসা অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিএনপির এই নেতা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে এভাবেই ব্যাখ্যা করেন।

পোস্টে সালাহউদ্দিন আহমদ লেখেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা, যিনি জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার প্রদর্শন করেছেন।

তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে তিনি লেখেন, আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য-তারেক রহমান।

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান সপরিবারে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যান। পরে গুলশানের নিজ বাসভবনে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন