নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রামের হুমায়ুন কবির। রাজশাহী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার বিকেলে ঘুরে বেড়াচ্ছিলেন নগরীর উপশহর এলাকায়। উদ্দেশ্য ‘রাজশাহী কিংস’র উদ্যোগে আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া মেগা কনসাটের একটি প্রবেশ টিকিট সংগ্রহ করা করা।

- টিকিট মানে ‘রাজশাহী কিংসের লগো সংবলিত একটি জার্সি সংগ্রহ করা। ২০০ টাকা দামের ওই জার্সি পেতেই হন্নে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন হুমায়ন কবির। শুধু তিনি নন, তার মতো এমন হাজারো তরুণ ঘুরছেন আগামীকাল নগরীর তেরোখাদিয়ায় অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা কনসার্ট দেখার জন্য।
শনিবার বিকেলের কনসার্টে মেতে উঠতে প্রস্তুত এসব তরুণ প্রাণ। আবার কারো দাবি, একটি জার্সি চাই চাই। সেটি কনসার্ট দেখা হোক আর না হোক, রাজশাহী কিংসের জার্সি হলেও চলবে।

- সিল্কসিটি নিউজকে সংশ্লিষ্টরা জানান, রাজশাহী নগরীর উপশহর মিষ্টিবাড়িতে বিক্রি করা হচ্ছে ‘রাজশাহী কিংসের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টের জার্সি। মঙ্গলবার বিকেল থেকেই এ জার্সি বিক্রি শুরু হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মিষ্টিবাড়িতে ভীড় করতে থাকেন হাজার হাজার যুবক। কনসার্টে প্রবেশের জন্য ২০০ টাকা মূল্যের রাজশাহী কিংসের লগো সংবলিত হলুদ ও কালো রং-এর জার্সি পেতে ছুটছেন তারা।
জানতে চাইলে নগরীর উপশহর এলাকার যুবক আলমাস আলী বলেন, কনসার্টের প্রবেশ টিকিটের সঙ্গে
যে জার্সিগুলো পাওয়া যাচ্ছে-তা নিতেই তরুণ সমাজ হুমড়ি খেয়ে পড়েছেন। আবার কনসার্টে আগত শিল্পী আইউব বাচ্চুসিহ অন্যদের গানেও মেতে উঠবেন তরুণ সমাজ। মূলত কনাসর্ট ঘিরে রাজশাহীর তরুণ সমাজের মাঝে এক উন্মাদনা সৃষ্টি হয়েছে।
এই কনসার্টে গান গাইবেন জনপ্রিয় শিল্পী আইউব বাচ্চু (এলআরবি), মমতাজ, নেমেসিস, রিংকুসহ আরো অনেকে। কনসার্টে অংশগ্রহণের জন্য রাজশাহী কিংসের একটি করে জার্সি ২০০ টাকা দিয়ে কিনলেই প্রবেশ টিকেট ফ্রি পাওয়া যাবে। সঙ্গে জার্সিটিও।
এদিকে কনসার্ট উপলক্ষে যাবতীয় প্রস্তুতি আজকের মধ্যেই শেষ করতে দিনরাত কাজ করে যাচ্ছে আয়োজকরা। শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, কনসার্টের জন্য স্টেডিয়ামের ভিতরে মঞ্চ তৈরীর কাজ প্রায় শেষের দিকে। আজকের মধ্যে বাকি কাজটুকু হয়ে যাবে।
আবার বাইরেও কয়েকটি বুথ করা হয়েছে। যেখান থেকে আগত দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করাসহ প্রবেশ টিকিট বিক্রি করাও হবে।

- আয়োজক কমিটির অন্যতম সদস্য ও নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমীর কোচ রেজাউল করিম সিল্কসিটি নিউজকে জানান, রাজশাহীর মোট ১৮টি পয়েন্টে কনসার্টের টিকিট বিক্রি করা হচ্ছে। ২০০ টাকার একটি টিকিটের সঙ্গে একটি জার্সি ফ্রি দেওয়া হচ্ছে।
ওই জার্সি পরেই কনাসর্টে আগত দর্শনার্থীরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করবেন। আর এই জার্সি বিক্রি করার জন্য রাজশাহী নগরীর চিলিস পার্টি পয়েন্ট, মাস্টারসেফ, উদভাস কোচিং সেন্টার, কাটাখালি স্পোর্টসসহ মোট ১৮টি পয়েন্টে প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। তারাই জার্জি বা কনাসর্টের প্রবেশ টিকিট বিক্রি করছেন।
আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল’র চতুর্থ আসর। আর এই আসরে আপাতত সেমিফাইনালকেই টার্গেট করেছেন রাজশাহী কিংস এর হেড কোচ সারোয়ার ইমরান।
স/আর









