সদ্য প্রকাশিত
বিচিত্র

তারা পৃথিবীকে খুঁজে পেলেই ধ্বংস করে ফেলবে

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
তারা পৃথিবীকে খুঁজে পেলেই ধ্বংস করে ফেলবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহাকাশে এলিয়েনের সন্ধানে আগামী বছরের শেষের দিকে বার্তা পাঠাবে বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক অলাভজনক সংস্থা ‘মেসেজিং এক্সট্রাটেরেসট্রিয়াল ইনটেলিজেন্স’ (এমইটিআই) এ ঘোষণা দিয়েছে। খবর ডেইলি মেইলের।
তবে এমইটিআই’র এ কর্মসূচির ফলে এলিয়েনদের সঙ্গে পৃথিবীর যোগাযোগ স্থাপন হলে তারা পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারেন বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
একটি বিশেষ ধরনের ট্রান্সমিটারের মাধ্যমে ওই বার্তা পাঠানো হবে বলে জানিয়েছে এমইটিআই’র প্রেসিডেন্ট ডগলাস ভাগোস।
যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের আরো আগেই এটা করা উচিত ছিল। বেশ দেরি হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করছি সুনির্দিষ্টভাবে এলিয়েনদের সঙ্গে কথা বলতে বা যোগাযোগ করতে।
তবে বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস এ প্রকল্পের কারণ নিয়ে পৃথিবী ধ্বংসের আশঙ্কা করছেন। তিনি বলেন, আমরা এলিয়েনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে একটি বিপজ্জনক খেলার মধ্যে ঢুকে পড়ছি। যদি তারা আমাদের এই পৃথিবীর সন্ধান পায়, তাহলে তারা আমাদের তাদের কলোনি বানাতে পারে।
আর যদি তারা এই পৃথিবীর সন্ধান পায় তাহলে সেদিন হতে পারে পৃথিবীতে জীবনের শেষ দিন।
তবে সেটি ইনস্টিটিউটের সাবেক পরিচালক জিল টার্টার মনে করেন, এলিয়েনরা যদি পৃথিবীতে আসতে পারে তাহলে তারা খুবই বুদ্ধিসম্পন্ন হবে। ফলে তারা ধ্বংস নয়, বরং শান্তি বজায় রাখবে। তারা মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে।
একটি বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে ডগলাস ভাগোস বলেন, অতীতে পাঠানো সব বার্তায় সবকিছু আবিষ্কার করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা শুধুমাত্র এলিয়েনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
প্রথম পাঠানো চারটি বার্তায় গণিত ও পদার্থের ওপর গুরুত্ব দেয়া হবে। বার্তাগুলো পাঠানো তারার পার্শ্ববর্তী এলাকায়। যেটাকে বাসযোগ্য এলাকা হিসেবে গণ্য করা হয়।