রাজশাহী

তানোর কলেজ বন্ধ করে আ.লীগের সম্মেলন

নিউজ ডেস্ক১১ জুলাই ২০২৩১ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক :
দিনব্যাপী তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগা ডাঙা স্কুল এন্ড কলেজ বন্ধ রেখে বিশাল প্যান্ডেল সাজিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী এমপি। সম্মেলনে এমপির অনুসারী সবাইকে খুশী করতে এক ইউনিয়নে আওয়ামী লীগের পূর্ব ও পশ্চিম করে দুটো আওয়ামী লীগের কমিটি গঠন করে।
এতে কলমা ইউনিয়ন পশ্চিমের সভাপতি করা হয় পল্লী বিদ্যুৎ এর সাবেক ঠিকাদার ও ইউনিয়ন বিএনপির অর্থ দাতা আব্দুর রহিমকে। আবার সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন পূর্ব ও পশ্চিম দুই কমিটিতে ৫-৭ জন করে পদ প্রত্যাশী হলেও পছন্দের সভাপতি-সম্পাদক মোট চারজনের নাম ঘোষণা করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সর্বশেষ ওই ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্র বাদে সব-কটি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম স্বপন। মূলত এক ইউনিয়নে আওয়ামী লীগের দুটো কমিটি ঘোষণা করায় ক্ষুব্ধ তৃণমূলের নেতা-কর্মীরা।

—

ট্যাগ: