তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাস থেকে ২০লিটার চোলাইমদসহ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত জয়ন্ত (৪০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার ষষ্টিতলা মহল্লার গৌরচন্দ্রের ছেলে। এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে আমনুরা থেকে ছেড়ে আসা রাইহান এন্টার প্রাইজ নামের যাত্রীবাহী বাসে জয়ন্ত ২০লিটার চোলাইমদ রেখে পেছনের ছিটে বসেছিল।
এসময় তানোর থানার এসআই এনামুল হক গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা মোড়ে দাঁড়িয়ে থাকা বাসটি তল্লাশী করে প্ররিত্যাক্ত অবস্থায় ২০লিটার চোলাইমদ উদ্ধার করেন।
তবে জয়ন্ত সেখান থেকে সটকে পড়ে। পরে যাত্রীবাহী বাসে চোলাইমদ বহন ও মদ্যপ অবস্থায় বাস চালানোর অপরাধে বাস চালক রাজশাহী মহানগরীর রানী নগর এলাকার আব্দুস সাত্তারের ছেলে সুইটকে গ্রেপ্তার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম সিল্কসিটি নিউজকে বলেন, এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত চালককে গতকাল রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/আর









