
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে সড়ক দূর্ঘটনায় মতিউর রহমান মতি (৪৫) নামের এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে মুন্ডমালা পৌর এলাকার চিনাশো মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতি, তানোর পৌর এলাকার গুবির পাড়া মহল্লার ময়েজ উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শি ও পুলিশ সুত্রে জানা যায়, তানোর পৌর এলাকার আম ব্যবসায়ী মতিউর রহমান মতি সোমবার সকালে মুন্ডমালা থেকে আটো ভ্যানে আম নিয়ে নিজেই চালিয়ে পুঠিয়া উপজেলার বানেশ্বর যাচ্ছিলেন। সকাল ১০ টার দিকে মুন্ডমালা পৌর এলাকার চিনাশো মোড়ের কাছে আসামাত্রই হঠাৎ তার অটো ভ্যানের চাকা ফেটে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
এস/আই









