তানোর প্রতিনিধি:
আমশো, মথুরাপুর, তাঁতিয়ালপাড়া সম্মনয়ে গঠিত আমশো সোনালী সংঘের উদ্দ্যোগে ২দিন ব্যাপি ১৬ টিমের ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রবিবার শেষ দিনের ৮টিমের খেলায় বকুলতলা যুব সংঘকে ০-১ গোলে পরাজিত করে দুয়ারী যুব সংঘ জয়লাভ করেন।
ফাইনাল খেলা শেষে বিকালে প্রাইজ বিতরণ অনুষ্ঠানে আমশো সোনালী সংঘের সভাপতি মুসলেম উদ্দিন মোল্লার সভাপতিত্বে মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, তানোর থানা আ’লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তানোর পৌরসভার সাবেক মেয়র ফিরোজ সরকার, তানোর থানা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর পৌর যুবলীগ সভাপতি হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার, তানোর থানা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সরকার, তানোর থানা ওসি মির্জা আব্দুর সালাম, ওসি (তদন্ত) আব্দুর সবুর, সমাজ সেবক মুকছেদ মোল্লা প্রমুখ ।
প্রথম পুরুস্কার টিভিএস (১০০) সিসি, দ্বিতীয় পুরুস্কার ডাইয়াং (৮০) মোটর সাইকেল বিজযী হাতে তুলে দেন প্রধান অতিথি এমপি ওমর ফারুক চৌধুরী।
স/অ










