তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে সমাজ কল্যাণ সংস্থা নামে এক এনজিও সদস্য জমাকৃত টাকা নিয়ে উধাও হয়ে গেছে। তানোর উপজেলার বিভিন্ন গ্রামের ঋণ দেওয়ার নাম করে সঞ্চয়ের নামে প্রায় লক্ষাধীকেরও বেশি টাকা নিয়ে উধাও হয়ে গেছে।
সোমবার রাতের আধারে অফিসের সাইনবোর্ড খুলে ফেলে অফিসের দুই মহিলাসহ চার পালিয়েছে। বুধবার দুপুরে তানোর গ্রামে সমাজ কল্যান সংস্থার অফিসে গিয়ে দেখা গেছে দুইটি টেবিল ছাড়া কিছুই নেই।
ঋণ নিতে আসা সদস্যরা অফিস বন্ধ দেখে ফিরে যায়। প্রতারণার শিকার তালন্দ উপরপাড়া গ্রামের লতিফা বেগম, সাবিনা, রোজলী খাতুন, বেলপুকুর গ্রামের কাজলী রানীসহ আরো অনেকে বলেন, সমাজ কল্যান সংস্থায় প্রথমে ভর্তি বাবদ প্রতি সদস্যর কাছ থেকে একশত দশ টাকা নিয়ে ফরম পুরণ করিয়ে নেয়। ৫০হাজার টাকা করে প্রতিজনকে ঋণ দিবে বলে তিন হাজার টাকা সঞ্চয় আমানত বাবদ পাশ বইয়ের মাধ্যমে জমা নেয়। গত এক সপ্তহে বিভিন্ন গ্রামে সদস্য তৈরি করে সঞ্চয় আমানতের প্রায় লক্ষাধীকেরও বেশি টাকা নিয়ে উধাও হয়ে গেছে।

সমাজ কল্যাণ সংস্থা অফিসের বাড়ির মালিক তোয়ব আলী বলেন, সংস্থাটি শাহারা খাতুন নামে এক মহিলাসহ চারজন গত এক সপ্তহ আগে আমার বাড়ি ভাড়া নেয়। এর আগে গোল্লাপাড়ায় তারা ভাড়া থাকতো । গত সোমবার রাতের আধারে তারা পালিয়েছে। অফিসে শুধু দুটি টেবিল রেখে গেছে। তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। আমার বাড়িভাড়ার এক মাসের অগ্রিম টাকা দেবার কথা ছিল সেটা না দিয়ে পালিয়ে। তানোর পত্রিকার এজেন্ট আব্দুল মান্নান বলেন, আমার পত্রিকার বিল বাবদ প্রায় নয়শত টাকা না দিয়ে তারা পালিয়েছে।
তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা শওকাত আলী বলেন, সংস্থাটি পালানোর বিষয়ে মৌখিক ভাবে শুনেছি। প্রতারণার শিকার সদস্যরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
স/আ









