সদ্য প্রকাশিত
অন্যান্য

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা নয় : কামরুল

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২৩১ মিনিট পড়া
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা নয় : কামরুল

সিল্কসিটি নিউজ ডেস্ক:

‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা নয়, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, আওয়ামী লীগ জানে কিভাবে আন্দোলন করতে হয় বা প্রতিহত করতে হয়।

তিনি আরো বলেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন, তাদের দেশের মানুষের প্রতি আস্থা নেই, তাদের আস্থা বিদেশির ওপর। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের তিন হাজার দুস্থ অসহায় পরিবারের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিল নুরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল সাইদুল মাদবরসহ অনেকে। সূত্র: কালের কণ্ঠ