নিজস্ব প্রতিবেদক:
ঢাকার চকবাজার ও খুলনার দৌলতপুরে খুনের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার বিকেল ৫ টায় রাবির বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। সমাবেশে
বক্তারা বলেন, যুবদল কর্মীকে হত্যার সাথে জড়িত ব্যাক্তি বিএনপির সহযোগী সংগঠনের হলেও এমন নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়।এছাড়া নেতাকর্মীরা বলেন, খুনীর কোন দল নেই, সে যেই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় কুয়েটে রক কেটে হত্যা ও চাঁদপুরে মসজিদের ইমামকে ছুরিকাঘাত করা এ সকল হত্যা কান্ডের জন্য ইনটেরিম সরকারি দায়ী। গতকাল অনলাইনে তারেক রহমানকে নিয়ে কিছু ফেক আইডি হতে কুরুচিপূর্ণ মন্তব্য করার তীব্র নিন্দা জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, এম এ তাহের রহমান যুগ্ন আহবায়ক রাবি ছাত্রদল।
মারুফ হোসেন যুগ্ন আহবায়ক রাবি ছাত্রদল।
এসএম মাহমুদুল মিঠু যুগ্ন আহবায়ক রাবি ছাত্রদল।
শাকিলুর রহমান সোহাগ যুগ্ন আহবায়ক রাবি ছাত্রদল। তরিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি রাবি ছাত্রদল সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।









