সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানী ঢাকার আশকোনায় হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে আত্মঘাতী হামলাকারী (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জানান, বেলা একটার দিকে আশকোনা হাজি ক্যাম্পের পাশে র্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর পার হয়ে ওই যুবক ভেতরে ঢুকতে গেল সেখানে উপস্থিত র্যাবের কয়েকজন সদস্য তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। একপর্যায়ে সে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাঁর শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফারণ ঘটায়।


বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে আশকোনা হাজী ক্যাম্পের পাশে র্যাব কার্যালয়ের সীমানা প্রাচীর পার হয়ে ওই আত্মঘাতী ভেতরে ঢুকতে গেলে সেখানে উপস্থিত র্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। একপর্যায়ে তিনি সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এসময় তিনি শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমার আঘাতে তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

ঘটনাস্থল পরিদর্শনে গেছেন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাউম ইউনিটও (সিটিটিসি) ঘটনাস্থলে যাচ্ছেন।
র্যাব সূত্রে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী ওই ব্যক্তি দেয়াল টপকে র্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিল। এমন সময় নিরাপত্তা চৌকিতে থাকা র্যার সদস্যরা তল্লাশি চালাতে গেলে ওই যুবক বিস্ফোরণ ঘটায়। তবে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
চট্টগ্রামের সিতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানের একদিন পর এ ঘটনা ঘটলো।









