জাতীয়

ঢাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপ চলছে

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়েছে।

বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা হবে বলে মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে।

বেসামরিক নিরাপত্তা ও মানবাধিকার, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এছাড়াও অবাধ, উন্মুক্ত ও নিরাপদ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে দুই দেশের বেসামরিক পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওযার কথা আছে। বিকাল ৩টা পর্যন্ত এই বৈঠক চলার কথা রয়েছে।

দুই দেশের মধ্যে প্রতিবছর এই সংলাপ অনুষ্ঠিত হয়। অষ্টম সংলাপ ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ায় এবার ঢাকায় হচ্ছে। নিরাপত্তা সংলাপের বিষয়ে বেসামরিক কর্মকর্তাদের নেতৃত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় আলোচিত হয়ে থাকে।সূত্র: যুগান্তর

ট্যাগ: