সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভের ডাক হেফাজতের

নিউজ ডেস্ক১০ জুলাই ২০২৫১ মিনিট পড়া
ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভের ডাক হেফাজতের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী।

শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির পল্টন জোনের সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

তিনি বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বে হুমকি বলে মনে করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশী এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা।

এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক সকল ঈমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতা-সচেতন নাগরিকদেরকে দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ কর্মসূচিতে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

 

সূত্র: যুগান্তর