সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রতিবেদন অনুযায়ী, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে সল্ট লেক সিটি বিমানবন্দর থেকে অ্যামস্টারডামের উদ্দেশে যাত্রা শুরু করে ডেল্টা ফ্লাইট ৫৬। নয় ঘণ্টার এই যাত্রাপথে মাত্র দুই ঘণ্টার মাথায় মাঝআকাশে প্রবল ঝাঁকুনির মুখে পড়ে বিমানটি।

ডেল্টা কর্তৃপক্ষ জানিয়েছে, মিনিয়াপোলিসে অবতরণের পরপরই জরুরি চিকিৎসা দল বিমানবন্দরে হাজির হয়ে যাত্রী ও ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর ২৫ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
বিমানটিতে মোট ২৭৫ জন যাত্রী ও ১৩ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের হিসাব অনুযায়ী, ২০০৯ সালের পর থেকে টার্বুলেন্সজনিত ঘটনায় ২০৭ জন গুরুতর আহত হয়েছেন, যাদের প্রত্যেকেই হাসপাতালে অন্তত ৪৮ ঘণ্টা চিকিৎসাধীন ছিলেন।
বিশ্বব্যাপী প্রতিবছর ৩৫ মিলিয়নের বেশি ফ্লাইট পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ৫ হাজার ফ্লাইটে গুরুতর বা তীব্র ঝাঁকুনির ঘটনা ঘটে থাকে।
বিশেষজ্ঞরা জানান, ‘সিভিয়ার টার্বুলেন্স’ বা তীব্র ঝাঁকুনির সময় বিমানে ১.৫ জি-ফোর্সের বেশি চাপ সৃষ্টি হয়।










