সদ্য প্রকাশিত
নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
দুর্ঘটনা

ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালক নিহত

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় লেগুনার ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া না গেলেও তার বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকারী পথচারী রবিউল ইসলাম জানিয়েছেন, রাত আনুমানিক ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় একটি লেগুনা, সিএনজি অটোরিকশা ও ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ভ্যানচালক ছিটকে রাস্তার পাশে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।