সিল্কসিটিনিউজ ডেস্ক:
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দুই শেয়ারবাজারেই সূচকের উল্লম্ফন হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬২ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৮৮৭ দশমিক ২৭ পয়েন্ট। এই সূচক ১১ মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে এর চেয়ে বেশি সূচক ছিল ২০১৮ সালের ২২ ফেব্র“য়ারি।
সেদিন সূচক ছিল ৫ হাজার ৯০৬ দশমিক ৯৮ পয়েন্ট। এদিন ডিএইতে লেনদেন হয়েছে ৯৬৮ কোটি ৯১ লাখ টাকা। লেনদেনের এই অঙ্ক গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে ৪২ কোটি ৬৬ লাখ টাকা কম। লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৩৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর।

এদিন মূল্য সূচকের বড় উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ব্যাংক খাতের একটি প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেনি। ৩০টি ব্যাংকের মধ্যে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ২৯টি। আর আর্থিক খাতের লেনদেন হওয়া ১৩টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫টির।
দাম বাড়ার তালিকায় ব্যাংক ও আর্থিক খাতের দাপটে মূল্য সূচকের বড় উত্থান হলেও কিছুটা কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬৮ কোটি ৯১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১১ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪২ কোটি ৬৫ লাখ টাকা।
লেনদেন কিছুটা কমলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৩৩টি। আর ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।
বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৭ পয়েন্টে দাঁড়য়েছে। অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৯ পয়েন্টে অবস্থান করছে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের ২১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ। লেনদেনে এরপর রয়েছে- ইউনাইটেড ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ডাচ্-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, বিবিএস কেবলস এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং।
দর বাড়ার শীর্ষে যে ১০ কোম্পানি আছে, সেগুলো হল- ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, সোনার বাংলা ইনস্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, এমআই সিমেন্ট, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, এমএল ডায়িং, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি মিউচুয়াল ফান্ড ফার্স্ট ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি আছে সেগুলো হল- ইমাম বাটন, সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড, প্রিমিয়ার ইনস্যুরেন্স, জেএমআই সিরিঞ্জেস, প্যারামাউন্ট, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, ফেডারেল ইনস্যুরেন্স, শ্যামপুর সুগার মিলস, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও ফিনিক্স ইনস্যুরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ১২৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯১৮ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৫ লাখ টাকা। লেনদেন হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ১৭টির।









