সিল্কসিটিনিউজ ডেস্ক :
ডায়াবেটিক রোগীদের জন্য সেদ্ধ ডিম খুবই উপকারী। এতে প্রচুর প্রোটিন রয়েছে, যা মাংসপেশি গঠনে সহায়তা করে এবং শরীরকে শক্তি জোগায়। ডিমে থাকা ভিটামিন বি, বি-১২ ও ভিটামিন ডি শরীরকে আরো শক্তিশালী করে।

চিয়া বীজ পেট ভরিয়ে রাখে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে। দুধ বা দইয়ের সঙ্গে, অথবা ফল, বাদাম ও সামান্য মধু দিয়ে চিয়া বীজ খাওয়া যেতে পারে। এটি রক্তে শর্করার মাত্রা বাড়ায় না বরং হজমে সহায়ক।
বাদাম ও বীজজাত খাবার
আখরোট, চিনাবাদাম, সূর্যমুখী বীজ, কুমড়োর বীজ ইত্যাদি উপকারী স্ন্যাকস।
ডায়াবেটিক রোগীদের জন্য সেদ্ধ ছোলা একটি দারুণ বিকল্প। পাশাপাশি গাজর, শসা, ক্যাপসিকামসহ বিভিন্ন সবজিও খেতে পারেন। এতে প্রচুর ফাইবার ও প্রোটিন থাকে যা শর্করার মাত্রা কমাতে সহায়তা করে।
ফল যেমন আপেল, কমলালেবু, পেয়ারা দিয়ে তৈরি ফ্রুট চাট ডায়াবেটিক রোগীদের জন্য উপযুক্ত। এতে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। স্বাদ বাড়াতে লেবু ও সামান্য চাট মশলা যোগ করতে পারেন।
তবে যদি আপনার ডায়াবেটিস ছাড়াও অন্য কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে যেকোনো নতুন খাবার খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র : ওয়ান ইন্ডিয়া









