
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন তালোড়ার নাগর নদের রেল ব্রিজে ট্রেন আসতে দেখে লাফ দিয়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
গত শনিবার দুপুরে দুপচাঁচিয়ার তালোড়া এলকায় নাগর নদের রেল ব্রীজে এ ঘটনাটি ঘটে। এঘটনায় ওই দিন রাতেই সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, অজ্ঞাত ওই যুবক শনিবার দুপুরের দিকে তালোড়ার নাগর নদের রেল ব্রিজের উপর বসে ছিলেন। এমন সময় সান্তাহার থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিকে ব্রিজের কাছে আসতে দেখে ওই যুবক ব্রিজের নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তিনি ধারনা করছেন ওই যুবক ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন।
স/রি









