সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ট্রেনের ছাদে যুবক খুন, জয়দেবপুরে লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০১৮১ মিনিট পড়া
ট্রেনের ছাদে যুবক খুন, জয়দেবপুরে লাশ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক: ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের ছাদে ধারালো অস্ত্রের আঘাতে এক অজ্ঞাত যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত মধ্যরাতে গাজীপুরের জয়দেবপুর জংশনে ট্রেনের ছাদ থেকে লাশটি করা হয়।

নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়। বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে কালো ফুল প্যান্ট ও কালো-সাদা চেক শার্ট রয়েছে।

জয়দেবপুর জংশন পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই এস এম রকিবুল হক জানান, রাতে জয়দেবপুর জংশনের লোকজন (ক্লিনার) মৈত্রী ট্রেন ধোয়ামুছা ও পানি দেওয়ার কাজ করছিলেন। রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি জংশনে অন্য লাইনে থামে। লালমনি ট্রেনের ছাদে ওই যুবকের লাশ দেখতে পেয়ে তারা চিৎকার দেন।

তিনি আরো জানান, নিহত যুবকের বুকে, তল পেটে এবং পাঁজরের নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অন্য কোথাও দুর্বৃত্তরা তাকে হত্যা করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাইজিংবিডি