সিল্কসিটিনিউজ ডেস্ক:
বরিশালের বাবুগঞ্জে কয়লাভর্তি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ছয় জন।
আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৭টায় বাবুগঞ্জের রহমতপুর-মীরগঞ্জ সড়কের ক্ষুদ্রকাঠী এলাকার আল-আরাবী ব্রিকসের সামনে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুগঞ্জের পাঁচরাস্তা এলাকার অটোচালক রাহাত (২০), ভেটেরিনারি মেডিসিন অনুষদের কর্মচারি রুপম (২৬) অপরজনের নাম পাওয়া যায়নি। আহতরা হলো সুমন (১৮), সাইদুল (১৮), নাজমুল (৪০), তাইজুল (৩৫), রূপম (৩৫) ও নাজমুল হুদা (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রহমতপুর থেকে মীরগঞ্জমুখী কয়লা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-৩৪০৮) বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
পুলিশ ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। তবে ট্রাক চালক, হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।










