সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
পাবনা

টেনিস বল ভেবে ককটেলে লাথি, দুই স্কুল শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক৭ মার্চ ২০২২১ মিনিট পড়া
টেনিস বল ভেবে ককটেলে লাথি, দুই স্কুল শিক্ষার্থী আহত
পাবনা জেলা-যুগান্তর

পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার  (০৭মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা সমপর্কে ভাইবোন। তারা উপজেলার চরকান্দি গ্রামের দিলীপ সুত্রধরের ছেলে অভি (১২) ও মেয়ে মন্দিরা (১০)। নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নাটিয়াবাড়ি এলাকায় স্থানীয় সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির প্রাচীরের দেয়াল ঘেঁষে কে বা কারা কাপড়ে পেঁচিয়ে একটি ককটেল ফেলে রাখে। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টেনিস বল মনে করে অভি ককটেলকে লাথি দিলে সেটি দেয়ালে লেগে বিস্ফোরিত হয়ে দু’জন আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ দিকে সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু মোবাইল ফোনে বলেন, স্থানীয় কিছু লোক নগরবাড়ী কাজিরহাট ঘাট দখল করার জন্যই তাকে ভয় ভীতি দেখানো হচ্ছে।

এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। তিনি বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। যতো দ্রুত সম্ভব আমরা অপরাধী যেই হোক, আমরা ব্যবস্থা নেব।

জি/আর