সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

টুঙ্গিপাড়ায় আ. লীগের নতুন কমিটির প্রথম সভা

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
টুঙ্গিপাড়ায় আ. লীগের নতুন কমিটির প্রথম সভা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ওইদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের দু’টি পৃথক ফোরাম যৌথভাবে বৈঠকে মিলিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যৌথসভায় সভাপতিত্বে করবেন। দুপুর ২টায় শুরু হবে এ বৈঠক। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মঙ্গলবার সকালে আওয়ামী লীগ নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে চিরনিদ্রায় শায়িত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে তারা শ্রদ্ধা নিবেদন করবেন।

 
উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৬ নভেম্বর নব-নির্বাচিত কমিটির নেতাদের টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয় পূর্ব-নির্ধারিত টুঙ্গিপাড়ার কর্মসূচি।

 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন