সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

‘টাকার অভাবে আ. লীগের অনেক নেতা সন্তানদের বিয়ে দিতে পারেন না’

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
‘টাকার অভাবে আ. লীগের অনেক নেতা সন্তানদের বিয়ে দিতে পারেন না’

সিল্কসিটিনিউজ ডেস্ক:  টাকার অভাবে আওয়ামী লীগের অনেক নেতা তাদের সন্তানদের বিয়ে দিতে পারেন না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রথম জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ছায়েদুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী ছিলেন। ওনার মৃতুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনও পূরণ হবে না।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা অনেকে অনেক সম্পদ গড়ে তুলি। কিন্তু ওনার মধ্যে এ ধরণের প্রবণতা ছিল না। তিনি টিনের ঘরে থাকতেন। আওয়ামী লীগের অনেক নেতা আছেন যারা টাকার অভাবে ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না, লেখাপড়া করাতে পারেন না। এটাই আওয়ামী লীগ।’

 

বাংলাট্রিবিউন