সদ্য প্রকাশিত
খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। কিউইদের দলে অভিষেক হতে যাচ্ছে তিন জনের। টম ব্রুস, ফার্গুসন ও হুইলার সুযোগ পেয়েছেন প্রথম ম্যাচে।

বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে গত বিশ্ব টি-টোয়েন্টিতে। প্রায় ৭ মাস পর একই প্রতিপক্ষের বিপক্ষে আবারও মাঠে নামছে বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে কিউইদের বিপক্ষে কোনও সুখস্মৃতি নেই টাইগারদের। সব ম্যাচেই হারতে হয়েছে লাল-সবুজদের। তার ওপর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মানসিকভাবে চাপে থেকেই মাঠে নামতে হচ্ছে টাইগারদের।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড একাদশ:  উইলিয়ামসন, ব্রুম, মুনরো, অ্যান্ডারসন, টম ব্রুস, দি গ্র্যান্ডহোম, রনকি, স্যান্টনার, হুইলার, হেনরি, ফার্গুসন।

 

সূত্র : বাংলাট্রিবিউন