খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক১ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে ২২ গজের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শুরু হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জিতে গেলে সিরিজের ভাগিদার হবে। আর হারলে স্বাগতিকদের সঙ্গে ভাগাভাগি করতে হবে ট্রফি।

আর এমন এক দুর্দান্ত অর্জনের লক্ষ্য নিয়ে টস জিতেছে বাংলাদেশ। তারা ফিল্ডিং নিয়েছে। আর সিরিজে সমতা রাখার লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে শ্রীলঙ্কা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। ৯০ রানে জিতেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে হয় শুধু একটি ইনিংস। আগে ব্যাট করে ৩১১ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট হাতে নামতেই পারেনি বাংলাদেশ। দুই ম্যাচ শেষে তারা ১-০ তে এগিয়ে।

সূত্র: বাংলা ট্রিবিউন