সিল্কসিটিনিউজ ডেস্ক :
অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে ছন্দে ফিরেছেন ইউজেনি বুচার্ড। হতাশার বৃত্ত ভেঙে ১০ মাসেরও বেশি সময় পর আবার কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন কানাডিয়ান এ তারকা।

সিডনি ইন্টারন্যাশনাল টেনিসের কোয়ার্টার ফাইনালে তিনি সরাসরি ২-০ সেটে হারিয়েছেন রাশিয়ান আনাস্তাসিয়া পাবলুচেঙ্কোভাকে।
একতরফা লড়াইয়ে প্রথম সেট ৬-২ গেমে জেতার পর দ্বিতীয়টি নিজের করে নেন ৬-৩ গেমের জয়ে।
সূত্র : বাংলাট্রিবিউন










