জাতীয়

ঝিনাইদহে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:
ঝিনাইদহে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সরকারী কেসি কলেজ এ র‌্যালীর আয়োজন করে।
এ উপলক্ষে আজ দুপুর ১২ টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
র‌্যালীতে সরকারী কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন প্লাকার্ড বহন করা হয়।
স/শ