সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঝিনাইদহের আরাপপুর থেকে ইয়াবা ও গাঁজাসহ মুছা হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। মুছা আরাপপুর এলাকার শফি হোসেনের ছেলে।
ঝিনাইদহ র্যাবের মেজর মনির আহমেদ জানান, গোপন খবরের ভিত্তিতে আরাপপুর মুরারিদহ ব্রিজের পাশ থেকে মুসাকে ইয়াবা ও গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সূত্র: রাইজিংবিডি









