সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জয়পুরহাট

জয়পুরহাটে সেরা সাঁতারু হলেন ১২ জন

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে সেরা সাঁতারু হলেন ১২ জন

জয়পুরহাট প্রতিনিধিঃ
দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মাঠ পর্যায় থেকে মেধাবী সাতারু খোঁজার লক্ষে নৌবাহিনীর উদ্যোগে জয়পুরহাটে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের পুকুরে শুরু হওয়া এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ১৫২ জন প্রতিযোগীর মধ্যে পরবর্তী পর্বে ঢাকায় যাওয়ার জন্য ১২ জন সাঁতারু মনোনীত হন।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোলায়মান আলী, নৌ-বাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাইমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু।

স/শ