রাজশাহীর খবর

জয়পুরহাটে মহাপূণ্য স্নান, নগ্ন পদযাত্রা ও শিব ঠাকুরের পূজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

জয়পুরহাট প্রতিনিধিঃ
দেশের বৃহত্তম জয়পুরহাটের বেলআমলা বারো শিবালয় মন্দিরে দিনব্যাপী চলছে হিন্দু মাড়োয়ারী সম্প্রদায়ের বড় ধমীয় উৎসব মহাপূণ্য স্নান ও নগ্ন পদযাত্রা এবং শিব ঠাকুরের পূজা-অর্চনা।

 
এ উপলক্ষ্যে সোমবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থান হতে ছুটে আসেন হাজারো হিন্দু মাড়োয়ারী সম্প্রদায়ের নারী ও পুরুষ ভক্তরা।

Pic-2
হিন্দু মাড়োয়ারী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম মহাপূণ্য স্নান ও নগ্নপদযাত্রা। ভোরে থেকে এ সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ দেশের বিভিন্ন স্থান থেকে সমবেত হন জয়পুরহাট সদর উপজেলার গুয়াবড়ি তুলশীগঙ্গা ঘাটে। সেখানে বেলা উঠার আগেই পূন্য স্নান করে পূন্যার্থীরা ‘বল কাউরিয়া বলবাম, বলবাম বলবাম’  ধ্বনীতে মুখরিত করে প্রায় ১৩ কিলোমিটার পথ নগ্ন পায়ে হেঁটে যান বেল আমলা গ্রামের বারো শিবালয় মন্দিরে।
এখানে ভক্তরা শিব ঠাকুরের মাথায় দুধ ও জল ঢেলে পূজা অর্চনার মধ্য দিয়ে প্রার্থনা করেন জগত ও জীব কুলের মহাকল্যানে।
স/শ